শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

খুলনায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

খুলনা অফিস  : নানা আয়োজনে মঙ্গলবার খুলনায় বিশ্ব দৃষ্টি দিবস-২০১৬ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে  à¦–ুলনা সিভিল সার্জন অফিস এবং জেনারেল হাসপাতালের উদ্যোগে সকালে সিভিল সার্জন অফিস এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘সবাই মিলে কাজ করি, অন্ধত্ব দূর করি’। 

প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন,  à¦šà§‹à¦– মানুষের অমূল্য সম্পদ। এটি নষ্ট হলে আর ফিরে পাওয়া যায় না। এজন্য জনসচেতনতা সৃষ্টিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। চোখে যাতে ছানি পড়তে না পারে এজন্য সবাইকে চোখের বিষয়ে যত্নবান হতে হবে। বর্তমানে আইক্যাম্পের মাধ্যমে অন্ধত্ব দূরীকরণে বিনামূল্যে চিকিৎস্যা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, ভিটামিন ‘এ’ যুক্ত পুষ্টিকর খাবার দৃষ্টিশক্তি ভাল রাখে। চোখের সাধারণ সমস্যাও অবহেলা করা যাবে না। 

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন সিনিয়র কনসালটেন্ট ডা. মো. রফিকুল ইসলাম, জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক শামীম আরা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মো. মহসিন উদ্দিন এবং  à¦¬à¦¨à¦«à§à¦² চুমকি। 

এর আগে সিভিল সার্জন এর নেতৃত্বে সিভিল সার্জন এর অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এনজিও প্রতিনিধি এবং জেনারেল হাসপাতালের নার্সরা অংশগ্রহণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ